ঢাকাThursday , 21 November 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনকে আঞ্চলিক ছাড় দেবেন না পুতিন

Admin
November 21, 2024 5:28 pm । ৮৫৫ জন
Link Copied!
বিডি আদালত নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন বিডি আদালত নিউজ)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে কোনো বড় আঞ্চলিক ছাড় দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন । একইসঙ্গে পুতিন কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করার ওপর জোর দিয়েছেন। পাঁচটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তবে ট্রাম্প নির্বাচনের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রাশিয়া ট্রাম্পের মধ্যস্থতা মানবে কিনা সেই বিষয়ে এতোদিন কিছুই জানায়নি।
বর্তমান এবং সাবেক পাঁচ রুশ কর্মকর্তা জানিয়েছেন, ক্রেমলিন সম্মুখ যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।