ঢাকাMonday , 10 February 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি নিয়োগে ৪৮ ও অবসরের বয়স ৭০

কুসুম আক্তার মৃধা
February 10, 2025 9:10 am । ৪৪৭ জন
Link Copied!
বিডি আদালত নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন বিডি আদালত নিউজ)

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের মেয়াদ ৬৭ থেকে তিন বছর বাড়িয়ে ৭০ করার প্রস্তাব দেওয়া হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সঙ্গে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৪৮ বছর। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও শৃঙ্খলার বিষয়ে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

২০১৪ সালে এ বয়সসীমা ৭৫ করার প্রস্তাব করেছিল আইন কমিশন।

কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। তবে ১০ বছর পর এসে এবার ৭০ করার সুপারিশ করল সংস্কার কমিশন। সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুসারে বর্তমান বিচারপতিদের বয়সসীমা ৬৭ বছর। এর আগে ১৯৮৬ সালের ১১ নভেম্বর সংবিধানের সপ্তম সংশোধনে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়