ঢাকাMonday , 10 March 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে

Admin
March 10, 2025 10:39 am । ৫৯৯ জন
Link Copied!
বিডি আদালত নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন বিডি আদালত নিউজ)

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ‘ধর্ষণের’ ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি তিন আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ মার্চ) গভীর রাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন শুনানি শেষে এ আদেশ দেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, রবিবার সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহরে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল গেট অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এরপর সেখান থেকে সরে গিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভায়না মোড় মহাসড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যার পর শহরে আবার মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তাদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রাত ১২টার পর শুরু হয় রিমান্ড শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেওয়ারও দাবি করেন তারা।