ঢাকাThursday , 13 March 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, দোয়া চেয়েছে সেনাবাহিনী

Admin
March 13, 2025 11:30 am । ১০১০ জন
Link Copied!
বিডি আদালত নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন বিডি আদালত নিউজ)

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউ’তে চিকিৎসাধীন।

বুধবার (১২ মার্চ) রাতে শিশুটির জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে পোস্ট করা হয়েছে।

এতে জানানো হয়েছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।