রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফুটপাতের দোকান ভেঙে দেওয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন মহিউদ্দিন নামের এক তরুণ। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে আলোচনার সৃষ্টি হয়েছে।
পরে গতকাল রাত ৮টার দিকে সেই ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা মারফত ক্ষমা চেয়ে ছাড়া পান মহিউদ্দিন। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।




