উত্তরা, ঢাকা | নিজস্ব প্রতিনিধি
বিদেশে ভালো চাকরি এবং ভিসা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ২৭ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৯৫ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক হারুনুর রশীদ। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, তিনি “হামস ইন্টারন্যাশনাল” ও নামে অফিস খুলে এই প্রতারণা চালান, যার অফিস ছিল উত্তরা ৪ নম্বর সেক্টর, রোড-১২, বাড়ি-১২ নম্বরে।
ভুক্তভোগী মুরাদ জানান, “হারুনুর রশীদ বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের বিশ্বাস অর্জন করে। আমরা প্রত্যেকে লাখ লাখ টাকা দিয়েছি। তিনি প্রথমে কিছু টাকা ফেরত দিয়ে আমাদের আশ্বস্ত করলেও পরে পুরোপুরি গা-ঢাকা দেন।”
তিনি আরও বলেন, “আমি নিজেই প্রায় ৫ লাখ টাকা দিয়েছি, যা আমার পরিবারের সব সঞ্চয়। এখন আমি নিঃস্ব, অথচ ২৭টি পরিবার আমার ওপর চাপ দিচ্ছে।”
হারুনুর রশীদের মোবাইল নম্বর 01710597568 এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।
📢 প্রতারণার ধরন:
বিদেশে পাঠানোর নাম করে টাকা আদায়
ফেক চুক্তিপত্র ও ভিসা দেখানো
অফিস বন্ধ করে গা-ঢাকা দেওয়া
ভুক্তভোগীদের ভয় দেখানো
📣 ভুক্তভোগীদের দাবি:
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ
প্রতারকের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ
জালিয়াতি ও প্রতারণার অপরাধে দ্রুত বিচার
🛑 সতর্কতা:
বিদেশে চাকরির প্রলোভনে পড়ে কাউকে অগ্রিম টাকা না দেওয়ার জন্য সাধারণ জনগণকে সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।




