ঢাকাSunday , 2 March 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কুসুম আক্তার মৃধা
March 2, 2025 12:44 am । ৭৪৫ জন
Link Copied!
বিডি আদালত নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন বিডি আদালত নিউজ)

শনিবার (১ মার্চ) রাজধানীর কলাবাগান এলাকায় নিজ বাসা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমারের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। টাইটাস হিল্লোল কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

টাইটাস হিল্লোল রেমারের স্ত্রী অনুভা ম্রোং বলেন, ‘পারিবারিক ও পেশাগত কারণে তার স্বামী বেশ কিছুদিন ধরেই বিষণ্নতায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে তিনি ঘুমের ওষুধ খাচ্ছিলেন।’

এ বিষয়ে কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল ৭টার পর হিল্লোল রেমার স্ত্রী কর্মস্থলে যান। পরে বেলা ১১টার দিকে স্বামীর মুঠোফোনে কল করেন তিনি। কল রিসিভ না করলে মেয়েদের ফোন করে বাবার খোঁজ নিতে বলেন। পরে মেয়েরা বাসায় এসে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে।’